• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
সনাতন ধর্মের মানুষ কারো পকেটের ভোটার নয়  -পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ  পঞ্চগড়ে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পঞ্চগড়ের আটোয়ারীতে ৩০টি  দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও উপহার তুলে দিলেন জেলা পরিষদ প্রশাসক পঞ্চগড়ে ২৬৮ মণ্ডপে দুর্গাপূজার নিরাপত্তায় ত্রিস্তরীয় বলয় গড়েছে এসআরবি-১৩ রংপুর রেঞ্জ ডিআইজি  মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএম তেঁতুলিয়া মডেল থানা ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, সুশীল সমাজের সঙ্গে মতবিনিময়* দুর্গোৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় পঞ্চগড়ে ১০ হাজার স্বেচ্ছাসেবক মোতায়েন – পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার পঞ্চম বর্ষে পদার্পণ উদযাপনঃপত্রিকাটি দলমতের উর্ধ্বে উঠে অপ্রিয় সত্য কথা তুলে ধরে মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে দুর্গাপূজার নিরাপত্তায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পঞ্চগড়ের সীমান্ত এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন তেঁতুলিয়ায়া স্কুল সিলেবাস থিয়েটার : একটি লিচু চোরের গল্প মঞ্চস্থ পঞ্চগড় সীমান্তে মাদকসহ আটক এক

ফারাক্কা চুক্তি জিয়াউর রহমানের পথ অনুসরণ করে হবে পঞ্চগড়ে মহানন্দা নদী পরিদর্শনকালে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

শহর সংবাদদাতা / ১৩২ জন দেখেছে
আপডেট : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

ফারাক্কা চুক্তি জিয়াউর রহমানের পথ অনুসরণ করে হবে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
শনিবার সকালে প্রাণ, প্রকৃতি ও পরিবেশ বিষয়ক স্থানীয় সংগঠন কারিগরের সহযোগিতায় নদী ও পরিবেশবাদী সংগঠন নোঙর বাংলাদেশের আয়োজনে পঞ্চগড়ের তেঁতুলিয়ার ডাকবাংলোতে মহানন্দা নদী এলাকায় নোঙর রিভার ক্যাম্পের কার্যক্রমের উদ্বোধন ও নদী এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
এসময় তিনি বলেন, আন্তঃসীমান্ত নদীর পানির হিস্যা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের ৫৪টি এবং মিয়ানমারের সঙ্গে তিনটি আন্তঃসীমান্ত নদী রয়েছে।
ফারাক্কা চুক্তিকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ৩০ বছর মেয়াদি এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে নতুন করে চুক্তি নবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে কারিগরি কমিটি কাজ করছে বলেও জানান তিনি।
 প্রতিমন্ত্রী বলেন, নদী ও খাল উদ্ধারে কোনো ধরনের দলীয় দৃষ্টিভঙ্গি বিবেচনা করা হবে না। আন্তঃসীমান্ত নদীগুলোতে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হচ্ছে। দেশের খনন ও পুনরুদ্ধার করা নদী, খাল ও জলাশয় পুনরায় দখলের কোনো সুযোগ থাকবে না। নদী উদ্ধারে দলীয় পরিচয় বিবেচনা করা হবে না। পাশাপাশি ভারতের সঙ্গে ফারাক্কা চুক্তি নবায়ন এবং আন্তঃসীমান্ত নদীগুলোতে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার উদ্যোগের কথাও তুলে ধরেছেন তিনি।
এর আগে  মহানন্দা নদীর সীমান্ত এলাকা পরিদর্শন শেষে নোঙর রিভার ক্যাম্পের পতাকা আয়োজকদের হাতে তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন প্রতিমন্ত্রী। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার অংশগ্রহণ করে প্রতিমন্ত্রী।
জানা গেছে নোঙর বাংলাদেশের এ কার্যক্রম পর্যায়ক্রমে বিভিন্ন জেলায় শেষ করে টেকনাফে গিয়ে শেষ হবে।
এসময় পঞ্চগড়ে জেলা পরিষদের প্রশাসক এম.এ মজিদ, তেঁতুলিয়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আঁকাশ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, নোঙর বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমন সামস, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সদস্য দিন মোহাম্মদ খান, সালাউদ্দীন প্রধান, নাসির খান মিন্টু সহ জেলা-উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও পরিবেশকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ