• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
সনাতন ধর্মের মানুষ কারো পকেটের ভোটার নয়  -পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ  পঞ্চগড়ে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পঞ্চগড়ের আটোয়ারীতে ৩০টি  দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও উপহার তুলে দিলেন জেলা পরিষদ প্রশাসক পঞ্চগড়ে ২৬৮ মণ্ডপে দুর্গাপূজার নিরাপত্তায় ত্রিস্তরীয় বলয় গড়েছে এসআরবি-১৩ রংপুর রেঞ্জ ডিআইজি  মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএম তেঁতুলিয়া মডেল থানা ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, সুশীল সমাজের সঙ্গে মতবিনিময়* দুর্গোৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় পঞ্চগড়ে ১০ হাজার স্বেচ্ছাসেবক মোতায়েন – পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার পঞ্চম বর্ষে পদার্পণ উদযাপনঃপত্রিকাটি দলমতের উর্ধ্বে উঠে অপ্রিয় সত্য কথা তুলে ধরে মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে দুর্গাপূজার নিরাপত্তায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পঞ্চগড়ের সীমান্ত এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন তেঁতুলিয়ায়া স্কুল সিলেবাস থিয়েটার : একটি লিচু চোরের গল্প মঞ্চস্থ পঞ্চগড় সীমান্তে মাদকসহ আটক এক

জাগপার নতুন লোগো ও ওয়েবসাইট উন্মোচন ১০ অক্টোবর, ঘোষণা হবে জাতীয় সম্মেলনের তারিখ আগামী ১০ অক্টোবর ২০২৬ (শনিবার) নতুন লোগো

ঢাকা অফিস / ৯১ জন দেখেছে
আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

 

আগামী ১০ অক্টোবর ২০২৬ (শনিবার) নতুন লোগো ও ওয়েবসাইট উন্মোচন করবে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। একই সাথে আগামী জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারণ করা হবে।

দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা, ১১-দলীয় ঐক্যে জাগপার ভূমিকা ও ভবিষ্যৎ কর্মপদ্ধতি, আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলের অংশগ্রহণ, গঠনতন্ত্র সংস্কার ও সংশোধনসহ নানাবিধ গুরুত্বপূর্ণ এজেন্ডাকে সামনে রেখে ১০ অক্টোবর, শনিবার সকাল ১১টায় আসাদগেটে অবস্থিত জাগপার কেন্দ্রীয় কার্যালয়ে প্রেসিডিয়াম কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠক শেষে জাগপার নতুন লোগো ও ওয়েবসাইট উন্মোচন এবং আগামী জাতীয় সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে।

বৈঠকে সভাপতিত্ব করবেন জাগপা সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার তাসমিয়া প্রধান, এমপি। অংশগ্রহণ করবেন জাগপার সাধারণ সম্পাদক ও প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ইকবাল হোসেন, ১নং সহ-সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য রাশেদ প্রধান, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসিডিয়াম সদস্য মহিদুর রহমান বাবলা, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, আবু মোজাফফর মো. আনাছ, ভিপি মু. মুজিবুর রহমান, হাজী মো. হাসমত উল্লাহ এবং মো. শামীম আখতার পাইলট।

গঠনতন্ত্র অনুযায়ী জাগপার প্রেসিডিয়াম কমিটি ১১ সদস্যের হলেও বর্তমানে ১টি পদ শূন্য রয়েছে। প্রেসিডিয়াম কমিটির সভা আয়োজন, বাস্তবায়ন, গণসংযোগ ও সফল করার লক্ষ্যে নজরুল ইসলাম বাবলু এবং ওলিউল আনোয়ারকে দায়িত্ব প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ