• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
সনাতন ধর্মের মানুষ কারো পকেটের ভোটার নয়  -পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ  পঞ্চগড়ে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পঞ্চগড়ের আটোয়ারীতে ৩০টি  দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও উপহার তুলে দিলেন জেলা পরিষদ প্রশাসক পঞ্চগড়ে ২৬৮ মণ্ডপে দুর্গাপূজার নিরাপত্তায় ত্রিস্তরীয় বলয় গড়েছে এসআরবি-১৩ রংপুর রেঞ্জ ডিআইজি  মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএম তেঁতুলিয়া মডেল থানা ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, সুশীল সমাজের সঙ্গে মতবিনিময়* দুর্গোৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় পঞ্চগড়ে ১০ হাজার স্বেচ্ছাসেবক মোতায়েন – পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার পঞ্চম বর্ষে পদার্পণ উদযাপনঃপত্রিকাটি দলমতের উর্ধ্বে উঠে অপ্রিয় সত্য কথা তুলে ধরে মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে দুর্গাপূজার নিরাপত্তায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পঞ্চগড়ের সীমান্ত এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন তেঁতুলিয়ায়া স্কুল সিলেবাস থিয়েটার : একটি লিচু চোরের গল্প মঞ্চস্থ পঞ্চগড় সীমান্তে মাদকসহ আটক এক

জাগপার নতুন লোগো ও ওয়েবসাইট উন্মোচন: জাতীয় সম্মেলন ২ জানুয়ারি

ঢাকা অফিস / ৪৪ জন দেখেছে
আপডেট : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

 

নতুন লোগো এবং ওয়েবসাইট উন্মোচন করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। একই সাথে আগামী জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ২ জানুয়ারি (শনিবার)।

আজ ১০ অক্টোবর ২০২৬, শনিবার আসাদ গেটস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০টায় জাগপার সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম প্রেসিডিয়াম কমিটির বৈঠকে নতুন লোগো ও ওয়েবসাইট উন্মোচন করা হয়। বৈঠকে জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারণ, দলীয় গঠনতন্ত্র সংস্কার ও সংশোধন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলের অংশগ্রহণ, ১১ দলীয় ঐক্যে জাগপার ভূমিকা ও ভবিষ্যৎ কর্মপদ্ধতিসহ নানাবিধ সিদ্ধান্ত গৃহীত হয়।

৩ ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক শেষে জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান এমপি বলেন, “আমরা সংবিধান সংস্কারের কথা বলি, কিন্তু নিজেদের দলের সংবিধান তথা গঠনতন্ত্রে অনেক ফাঁক রেখে দেই। আধিপত্যবাদ ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়তে সকল পর্যায়ে সংস্কার প্রয়োজন। আর তাই সাধারণত দলের গঠনতন্ত্র সংশোধন করা হলেও এবার আমরা নতুন করে ঢেলে সাজিয়েছি, সংস্কার করেছি। ১১ দলীয় ঐক্যের শরিক দল হিসেবে আন্দোলন-সংগ্রামে আরও জোরালো ভূমিকা রাখার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।”

জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন বলেন, “জাগপার জাতীয় সম্মেলন আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। এর পূর্বে সারা দেশে জাগপার সকল সাংগঠনিক জেলা এবং মহানগর কমিটি ঢেলে সাজানো হবে। এবারের জাতীয় সম্মেলন বর্ণাঢ্য এবং সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে আয়োজন করা হবে।”

জাগপার মুখপাত্র রাশেদ প্রধান বলেন, “পূর্ববর্তী প্রজন্মের ঐতিহ্য এবং নতুন প্রজন্মের চাহিদার সমন্বয় করে জাগপার নতুন লোগো এবং ওয়েবসাইট উন্মোচন করা হয়েছে আজ। স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং পৌরসভায় যেসব জায়গায় জাগপার যোগ্য প্রার্থী রয়েছেন, তাঁরা নির্বাচনে অংশগ্রহণ করবেন। তবে সিটি কর্পোরেশন নির্বাচনে জাগপা প্রার্থী দেবে না, বরং জামায়াত-নেতৃত্বাধীন ১১ দলের যোগ্যতর প্রার্থীকে সমর্থন দেবে।”

জাগপা সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার তাসমিয়া প্রধান এমপির সভাপতিত্বে বৈঠকে অংশগ্রহণ করেন জাগপার সাধারণ সম্পাদক ও প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ইকবাল হোসেন, ১নং সহ-সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য রাশেদ প্রধান, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসিডিয়াম সদস্য মাহিদুর রহমান বাবলা, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, ভিপি মু. মুজিবুর রহমান, হাজী মো. হাসমত উল্লাহ এবং মো. শামীম আখতার পাইলট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ