• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
সনাতন ধর্মের মানুষ কারো পকেটের ভোটার নয়  -পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ  পঞ্চগড়ে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পঞ্চগড়ের আটোয়ারীতে ৩০টি  দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও উপহার তুলে দিলেন জেলা পরিষদ প্রশাসক পঞ্চগড়ে ২৬৮ মণ্ডপে দুর্গাপূজার নিরাপত্তায় ত্রিস্তরীয় বলয় গড়েছে এসআরবি-১৩ রংপুর রেঞ্জ ডিআইজি  মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএম তেঁতুলিয়া মডেল থানা ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, সুশীল সমাজের সঙ্গে মতবিনিময়* দুর্গোৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় পঞ্চগড়ে ১০ হাজার স্বেচ্ছাসেবক মোতায়েন – পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার পঞ্চম বর্ষে পদার্পণ উদযাপনঃপত্রিকাটি দলমতের উর্ধ্বে উঠে অপ্রিয় সত্য কথা তুলে ধরে মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে দুর্গাপূজার নিরাপত্তায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পঞ্চগড়ের সীমান্ত এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন তেঁতুলিয়ায়া স্কুল সিলেবাস থিয়েটার : একটি লিচু চোরের গল্প মঞ্চস্থ পঞ্চগড় সীমান্তে মাদকসহ আটক এক

দুর্গোৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় পঞ্চগড়ে ১০ হাজার স্বেচ্ছাসেবক মোতায়েন – পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী

শহর সংবাদদাতা / ৯১ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী এবং প্রতিটি নাগরিকের ধর্মীয় উৎসব উদযাপনের
সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী এবং প্রতিটি নাগরিকের ধর্মীয় উৎসব উদযাপনের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। একই সাথে তিনি বলেছেন, শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সরকারের নির্দেশনায় পঞ্চগড় জেলায় প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব নিরাপদ ও আনন্দমুখর করতে স্থানীয় সংসদ সদস্য, প্রশাসন এবং ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা সমন্বিতভাবে কাজ করছেন বলে তিনি জানিয়েছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার গোয়ালপাড়া এলাকায় চাওয়াই নদীর বামতীর এলাকায় ৩৬০ মিটার বাঁধ নির্মাণ কাজের উদ্বোধনকালে সাংবাদিকদের এ কথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী এবং প্রতিটি নাগরিকের ধর্মীয় উৎসব উদযাপনের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর। মাননীয় প্রধানমন্ত্রী নিজ মন্ত্রীসভার সদস্য, সংসদ সদস্য এবং সর্বস্তরের জনগণকে প্রতিটি এলাকায় সজাগ থাকার নির্দেশ দিয়েছেন, যাতে কোনো সুযোগসন্ধানী বা চক্রান্তকারী শক্তি সামাজিক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে।
সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের আশ্বস্ত করতে এবং উৎসবে উদ্বুদ্ধ করতে মাননীয় প্রধানমন্ত্রী আগামী ১৮ তারিখে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর করবেন। এটি একটি নজিরবিহীন পদক্ষেপ।
পঞ্চগড়ের সার্বিক নিরাপত্তার চিত্র তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, আমরা স্থানীয়ভাবে অঙ্গসংগঠনগুলোর মাধ্যমে প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত করেছি। তারা সার্বক্ষণিকভাবে প্রতিটি পূজা মণ্ডপে অবস্থান করবেন। স্থানীয় প্রশাসন ও সনাতন ধর্মাবলম্বীদের কাঁধে কাঁধ মিলিয়ে তারা কাজ করবেন, যাতে পুরো জেলায় একটি উৎসবমুখর ও নিরাপদ পরিবেশ বজায় থাকে।‌ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, গুজব বা অঘটন এড়াতে স্থানীয় সরকার ও প্রশাসন সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থা জোরদার করেছে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারী, বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মী সহ স্থানীয় মানুষজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ