• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
সনাতন ধর্মের মানুষ কারো পকেটের ভোটার নয়  -পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ  পঞ্চগড়ে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পঞ্চগড়ের আটোয়ারীতে ৩০টি  দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও উপহার তুলে দিলেন জেলা পরিষদ প্রশাসক পঞ্চগড়ে ২৬৮ মণ্ডপে দুর্গাপূজার নিরাপত্তায় ত্রিস্তরীয় বলয় গড়েছে এসআরবি-১৩ রংপুর রেঞ্জ ডিআইজি  মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএম তেঁতুলিয়া মডেল থানা ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, সুশীল সমাজের সঙ্গে মতবিনিময়* দুর্গোৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় পঞ্চগড়ে ১০ হাজার স্বেচ্ছাসেবক মোতায়েন – পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার পঞ্চম বর্ষে পদার্পণ উদযাপনঃপত্রিকাটি দলমতের উর্ধ্বে উঠে অপ্রিয় সত্য কথা তুলে ধরে মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে দুর্গাপূজার নিরাপত্তায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পঞ্চগড়ের সীমান্ত এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন তেঁতুলিয়ায়া স্কুল সিলেবাস থিয়েটার : একটি লিচু চোরের গল্প মঞ্চস্থ পঞ্চগড় সীমান্তে মাদকসহ আটক এক

রংপুর রেঞ্জ ডিআইজি  মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএম তেঁতুলিয়া মডেল থানা ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, সুশীল সমাজের সঙ্গে মতবিনিময়*

শহীদুল ইসলাম শহীদ / ১০১ জন দেখেছে
আপডেট : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

রংপুর রেঞ্জের ডিআইজি  মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএম মহোদয় আজ ১৭ অক্টোবর ২০২৬ খ্রি. পঞ্চগড় জেলা সফরকালে তেঁতুলিয়া মডেল থানা পরিদর্শন, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় এবং জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে গৃহীত নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
সফরকালে পঞ্চগড় জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মো. আবু সাইম  রংপুর রেঞ্জ ডিআইজি  মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএমকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করেন।
পরবর্তীতে ডিআইজি তেঁতুলিয়া মডেল থানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সাধারণ মানুষকে প্রদত্ত পুলিশি সেবার বিভিন্ন দিক পর্যালোচনা করেন। তিনি দায়িত্ব পালনে পেশাদারিত্ব, শৃঙ্খলা, সততা ও জবাবদিহি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সাধারণ মানুষের অভিযোগ গুরুত্বসহকারে শোনা, ভুক্তভোগীদের দ্রুত আইনগত সহায়তা প্রদান এবং অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
ডিআইজি স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। তিনি জননিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত ভূমিকার গুরুত্ব তুলে ধরেন এবং শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।
এ ছাড়া ডিআইজি  পঞ্চগড় জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে গৃহীত আইনশৃঙ্খলা রক্ষার ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, দায়িত্ব পালনে সতর্কতা বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
ডিআইজি  বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন এবং সকল ধর্মের মানুষের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা পুলিশের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিষ্ঠা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি জনগণের আস্থা অর্জনে পুলিশ সদস্যদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
পঞ্চগড়ে পূজামণ্ডপ পরিদর্শনকাল ডিআইজি বলেন, রংপুর বিভাগে কোথাও ঝুঁকি নেই:
পঞ্চগড়ে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশে দুর্গাপূজার সপ্তমী উদযাপিত হচ্ছে। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় পঞ্চগড় সার্বজনীন  কেন্দ্রীয় দুর্গা মন্দির পরিদর্শনে এসে এ কথা জানান রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ। তিনি রংপুর বিভাগের বিভিন্ন পূজামণ্ডপও ঘুরে দেখেন।
মন্দির প্রাঙ্গণে ডিআইজি পঞ্চগড়বাসীসহ সব পূজার্থীকে সপ্তমীর শুভেচ্ছা জানান। তিনি বলেন, পরিদর্শনের সময় মাগরিবের আজান হচ্ছিল। একদিকে মসজিদে আজান, অন্যদিকে মন্দিরে ভক্তদের উপস্থিতি। হিন্দু, মুসলিম, সনাতনী, সবাই সুন্দরভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন। এই সম্প্রীতির পরিবেশই সবার কাম্য বলে মন্তব্য করেন তিনি।
ডিআইজি জানান, এই পরিবেশ রক্ষা এবং পূজার আনুষ্ঠানিকতা সুষ্ঠুভাবে শেষ করতে পূজা কমিটির নেতাদের সঙ্গে পুলিশ প্রশাসন, বিজিবি ও জেলা প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে। সবার সমন্বিত প্রচেষ্টা এবং গণমাধ্যমকর্মীদের সহযোগিতায় নিরাপদ ও সুন্দর পরিবেশে পূজা অনুষ্ঠান সম্পন্ন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রংপুর বিভাগের পূজামণ্ডপ ব্যাপকভাবে ঘুরে দেখার পর ডিআইজি বলেন, কোথাও কোনো ঝুঁকি বা সমস্যা চোখে পড়েনি। মণ্ডপগুলোতে ভক্তদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস রয়েছে এবং সবার মেজাজ ভালো। নারী ভক্তরা নিরাপদে মণ্ডপে যাওয়া-আসা করছেন বলেও জানান তিনি।
এ সময় পুলিশ সুপার মো. আবু সাইম ও সদর থানার ওসি মোখলেছুর রহমান উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ