• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
মনসুর আলম স্থায়ী বিচারপতি হওয়ায় পঞ্চগড়ে মিলাদ ও দোয়া মাহফিল মালেশিয়া বা সিঙ্গাপুর নয় দক্ষতা অর্জন করে সময়োপযোগী বাংলাদেশ গড়তে চাই : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ পঞ্চগড় শহরের হান্নান শেখ স্কুল অ্যান্ড কলেজের অনুষ্ঠান পঞ্চগড় হাসপাতালে এনসিডি কর্ণার চালু ওয়ালটন প্লাজার পক্ষে দেশব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ঢাকায় তিনদিনব্যাপী ইয়ূথ লিডারশীপ ডেভেলপমেন্ট ট্রেনিং সম্পন্ন পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া জুড়ে আবারও ড্রেজারের ঝনঝনানি জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানিসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প পরিদর্শনে পরিচালক পঞ্চগড়ের মতিয়ার রহমান দেশের শ্রেষ্ঠ ক্ষুদ্রায়তন চা উৎপাদনকারী

আগামীকাল থেকে পঞ্চগড়ে হাম-রুবেলার টিকা দান শুরু

শহর প্রতিবেদক / ১৫৩ জন দেখেছে
আপডেট : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে পঞ্চগড় সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে হাম-রুবেলা ক্যাম্পইন-২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা , সদর উপজেলা ও পৌরসভা পর্যায়ের সরকারি কর্মকর্তা, শিক্ষক, ধর্মীয় ও কমিউনিটি লিডাররা এই ওরিয়েন্টেশন সভায় অংশ নেন। পঞ্চগড় সিভিল অফিসের আয়োজনে রবিবার এই সভা অনুষ্ঠিত হয়। আগামী ২০ এপ্রিল থেকে হাম-রুবেলার টিকা প্রদান শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পঞ্চগড়ে ১ লাখ ৩৬ হাজার ৫২৭ জন ৯ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুকে হাম এবং রুবেলা রোগের টিকা প্রদান করা হবে। সিভিল সার্জন ডা. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাশ।
বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর মেডিকেল অফিসার সাদমান সাকিব পাওয়ার পয়েন্টে মূল বিষয় উপস্থাপন করেন।
বন্ধের দিন বাদে আগামী ১০ মে পর্যন্ত এই কর্মসূচী অব্যাহত থাকবে। কর্মসুচী সফল করতে জেলায় ১১০৯ টি কেন্দ্রে টিকাদান কর্মী থাকবে ১৪৩ জন। অতিরিক্ত টিম থাকবে ২৬৪ টি এবং প্রথম সারির পরিদর্শক দায়িত্ব পালন করবেন ১৩৮ জন।
সভায় অন্যান্যের মধ্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক মোদাব্বের হোসেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নুরুল হোসেন, জেলা তথ্য অফিসার উজ্জ্বল শীল, পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার, ধর্মীয় নেতা মাওলানা আবদুল হান্নান, জেলা শিক্ষা ও প্রাথমিক শিক্ষা অফিসার বক্তব্য দেন।
বক্তারা কোন ধরণের গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ