• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
মনসুর আলম স্থায়ী বিচারপতি হওয়ায় পঞ্চগড়ে মিলাদ ও দোয়া মাহফিল মালেশিয়া বা সিঙ্গাপুর নয় দক্ষতা অর্জন করে সময়োপযোগী বাংলাদেশ গড়তে চাই : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ পঞ্চগড় শহরের হান্নান শেখ স্কুল অ্যান্ড কলেজের অনুষ্ঠান পঞ্চগড় হাসপাতালে এনসিডি কর্ণার চালু ওয়ালটন প্লাজার পক্ষে দেশব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ঢাকায় তিনদিনব্যাপী ইয়ূথ লিডারশীপ ডেভেলপমেন্ট ট্রেনিং সম্পন্ন পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া জুড়ে আবারও ড্রেজারের ঝনঝনানি জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানিসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প পরিদর্শনে পরিচালক পঞ্চগড়ের মতিয়ার রহমান দেশের শ্রেষ্ঠ ক্ষুদ্রায়তন চা উৎপাদনকারী

পঞ্চগড়ে এআই দিয়ে কিশোরীর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

শহর সংবাদদাতা / ১৪৭ জন দেখেছে
আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

পঞ্চগড়ে এক কলেজ শিক্ষার্থীসহ কয়েকজন কিশোরীর ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যরা হুমকি ও মারধরের চেষ্টার মুখে পড়েছেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। এর প্রতিবাদে সোমবার দুপুরে সদর উপজেলার মাগুড়া ইউনিয়নে মাগুড়া ইউনিয়নের দলুয়া বাজারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসীরা। এতে ভুক্তভোগী পরিবারের সদস্যসহ স্থানীয় বাসিন্দাসহ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মানববন্ধনে বক্তব্য দেন, মাগুড়া প্রধান পাড়া দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুস সোবহান প্রধান, অধ্যাপক গোলাম রহমান প্রধান, জিন্নাতুল ইসলাম প্রধান, ফিরোজ আখতার প্রধান, শিক্ষিকা শিল্পী বেগম, গৃহিনী লুৎফা বেগম, শহিদুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন সম্প্রতি এক কলেজ শিক্ষার্থীর ছবি এআই প্রযুক্তি ব্যবহার করে অশ্লীলভাবে বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় স্থানীয় যুবক তহিদুল ইসলামকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। তবে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করায় অভিযুক্তের ভাই তইবুল ইসলাম ভুক্তভোগী পরিবারকে বিভিন্নভাবে হয়রানি ও মারধরের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ ওঠে। বক্তারা আরও বলেন, শুধু হুমকিই নয়; এলাকাবাসীর সঙ্গেও অসদাচরণ এবং মারধরের চেষ্টার মত ঘটনাও ঘটছে। তারা অবিলম্বে তইবুল ইসলামকেও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ