• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
মনসুর আলম স্থায়ী বিচারপতি হওয়ায় পঞ্চগড়ে মিলাদ ও দোয়া মাহফিল মালেশিয়া বা সিঙ্গাপুর নয় দক্ষতা অর্জন করে সময়োপযোগী বাংলাদেশ গড়তে চাই : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ পঞ্চগড় শহরের হান্নান শেখ স্কুল অ্যান্ড কলেজের অনুষ্ঠান পঞ্চগড় হাসপাতালে এনসিডি কর্ণার চালু ওয়ালটন প্লাজার পক্ষে দেশব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ঢাকায় তিনদিনব্যাপী ইয়ূথ লিডারশীপ ডেভেলপমেন্ট ট্রেনিং সম্পন্ন পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া জুড়ে আবারও ড্রেজারের ঝনঝনানি জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানিসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প পরিদর্শনে পরিচালক পঞ্চগড়ের মতিয়ার রহমান দেশের শ্রেষ্ঠ ক্ষুদ্রায়তন চা উৎপাদনকারী

বোদায় পাথরাজ সরকারি কলেজের অধ্যক্ষ আলতাফ হোসেনের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বোদা সংবাদদাতা / ১৮৫ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

পঞ্চগড়ের বোদা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পাথরাজ সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আলতাফ হোসেন এবং প্রভাষক রওশন আরা বেগম  এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) বিকেলে কলেজ শিক্ষক হলরুমে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক প্রভাষক রুহুল আমীন লিটন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাথরাজ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো ইয়াহিয়া ও বিদায়ী অধ্যক্ষ আলতাফ হোসেনের সহধর্মিণী।

প্রভাষক কামারুম মনিরার সঞ্চালনায় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রভাষক মেরিনা আক্তার, মাজেদুল ইসলাম আকাশ, হেরম্ব রায়, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

এ সময় বক্তারা, শিক্ষিত সমাজ বিনির্মাণে গুনী দুই  শিক্ষকের বিভিন্ন অবদান তুলে ধরেন এবং তার উত্তরোত্তর সফলতা কামনা করেন। এছাড়াও তারা বলেন, পাথরাজ সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী সর্বদা এই শিক্ষকের অবদান মনে রাখবে।

জানা যায় যে, অবসরপ্রাপ্ত  বিদায়ী অধ্যক্ষ আলতাফ হোসেন পাথরাজ সরকারি কলেজে ৫ জানুয়ারি ১৯৯৩ সালে যোগদান করেন এবং ২০২৫ সালে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে সফলতার সহিত দায়িত্ব পালন শেষে ২৬ ফেব্রুয়ারী অবসরে গেলেন।

অবসরজনিত বিদায়ী অধ্যক্ষ আলতাফ  হোসেন অত্র বিদ্যাপীঠের দায়িত্ব পালন করা কালে সকল শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে সুন্দর ব্যবহার সুশিক্ষা  পাঠদান করাসহ  সাহিত্য -সংস্কৃতি চর্চা করা, ক্রীড়া প্রতিযোগিতা ও বিভিন্ন জাতীয় দিবস ও অন্যান্য দিবস গুলো উদযাপন করেন।

বিদায়ী বক্তব্যে অধ্যক্ষ মো আলতাফ হোসেন বলেন, দীর্ঘ কর্মময় জীবনের অভিজ্ঞতা থেকে বলছি যান্ত্রিকতা মনকে ক্ষতিগ্রস্ত করে, মনকে যেন কোন শিক্ষক কিংবা শিক্ষার্থী যান্ত্রিক বানিয়ে না ফেলে। শরীরের যেমন সুস্থ থাকার জন্য চিকিৎসা প্রয়োজন তার চেয়েও গুরুত্বপূর্ণ আত্মার চিকিৎসা করা। আমরা শিক্ষকরা যদি আত্মার চিকিৎসা করে আত্মশুদ্ধি ঘটাতে পারি তবে সুন্দর সমাজ, সৃজনশীল কর্মতৎপরতা ইতিবাচক ভাবে বাংলাদেশের ভবিষ্যৎ গড়তে ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, অত্র কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের সহযোগিতায় আমার দীর্ঘ কর্মময় জীবনের সুন্দর সমাপ্তি করতে পেরে সকলের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি।

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে পাথরাজ সরকারি কলেজের শিক্ষক এবং কর্মচারীদের উদ্যোগে অবসরে যাওয়া দুজন গুণী শিক্ষক কে এসময় বই, জায়নামাজ সহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। পরে দেশ, জাতি ও অধ্যক্ষ মো আলতাফ হোসেন এবং প্রভাষক রওশন আরা বেগম  এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।এসময় আবেগময় পরিবেশের সৃষ্টি হয়।

উল্লেখ্য, পাথরাজ সরকারি কলেজের মার্কেটিং বিভাগের প্রধান বেগম সেলিনা আখতার হিলারী পরবর্তী ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ