• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
মনসুর আলম স্থায়ী বিচারপতি হওয়ায় পঞ্চগড়ে মিলাদ ও দোয়া মাহফিল মালেশিয়া বা সিঙ্গাপুর নয় দক্ষতা অর্জন করে সময়োপযোগী বাংলাদেশ গড়তে চাই : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ পঞ্চগড় শহরের হান্নান শেখ স্কুল অ্যান্ড কলেজের অনুষ্ঠান পঞ্চগড় হাসপাতালে এনসিডি কর্ণার চালু ওয়ালটন প্লাজার পক্ষে দেশব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ঢাকায় তিনদিনব্যাপী ইয়ূথ লিডারশীপ ডেভেলপমেন্ট ট্রেনিং সম্পন্ন পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া জুড়ে আবারও ড্রেজারের ঝনঝনানি জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানিসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প পরিদর্শনে পরিচালক পঞ্চগড়ের মতিয়ার রহমান দেশের শ্রেষ্ঠ ক্ষুদ্রায়তন চা উৎপাদনকারী

পঞ্চগড়ে নারী দিবসের অনুষ্ঠানে নারী প্রশিক্ষকসহ কয়েকজনকে লাঞ্ছিতের অভিযোগ মহিলা বিষয়ক কর্মকর্তার বিরুদ্ধে

রিপোর্টারের নাম : / ১০৭ জন দেখেছে
আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬

পঞ্চগড় মহিলা বিষয়ক অধিদপ্তর জেলা কার্যালয়ের অতিরিক্ত দায়িত্বে থাকা উপ-পরিচালক এ কে এম ওয়াহিদুজ্জামানের হাতে অফিসের ট্রেইনার লুনা বেগমকে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে।রোববার (৮ মার্চ) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। তবে অভিযোগ অস্বীকার করেন, বোদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও  জেলা কার্যালয়ের অতিরিক্ত দায়িত্বে থাকা কে এম ওয়াহিদুজ্জামান।
ভুক্তভোগী মহিলা বিষয়ক অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের ট্রেইনার লুনা বেগম বলেন,নারী দিবস উপলক্ষে সকালে শতাধিক আগত নারীদের নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উঠতেছিলাম। কিন্তু একটু দেরি হওয়ায় উপর থেকে কর্মকর্তা ওয়াহিদুজ্জামান নেমে অশালীন ভাষায় গালিগালাজ করে এবং মাথার পিছনে ধরে ধাক্কা দেন তিনি।প্রতিনিয়ত অফিসে লাঞ্ছিতের ঘটনা ঘটে কিন্তু চাকুরির ভয়ে কেউ মুখ খুলে না।এ ঘটনার বিচার দাবী করেন তিনি।
অফিসের হিসাব রক্ষক সিলভিয়া বেগম বলেন,ডিডি স্যার অফিসের সবার সাথে খারাপ আচরন করেন।আয়া সালমা বেগম বলেন, গত কয়েকদিন আগে আমাকে লাথি মারছে।
জানা যায়,সারা দেশের মতো পঞ্চগড়েও পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। দিনটি শুধু উদযাপনের নয়, বরং নারীর অধিকার, সমতা এবং নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার নতুন করে মনে করিয়ে দেওয়ার দিন হিসেবেও বিবেচিত হয়। জাতিগত, ভাষাগত, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সব ক্ষেত্রেই বৈষম্য দূর করে নারীর অর্জনকে মর্যাদা দেওয়ার আহ্বানই এই দিনের মূল বার্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ