• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
মনসুর আলম স্থায়ী বিচারপতি হওয়ায় পঞ্চগড়ে মিলাদ ও দোয়া মাহফিল মালেশিয়া বা সিঙ্গাপুর নয় দক্ষতা অর্জন করে সময়োপযোগী বাংলাদেশ গড়তে চাই : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ পঞ্চগড় শহরের হান্নান শেখ স্কুল অ্যান্ড কলেজের অনুষ্ঠান পঞ্চগড় হাসপাতালে এনসিডি কর্ণার চালু ওয়ালটন প্লাজার পক্ষে দেশব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ঢাকায় তিনদিনব্যাপী ইয়ূথ লিডারশীপ ডেভেলপমেন্ট ট্রেনিং সম্পন্ন পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া জুড়ে আবারও ড্রেজারের ঝনঝনানি জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানিসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প পরিদর্শনে পরিচালক পঞ্চগড়ের মতিয়ার রহমান দেশের শ্রেষ্ঠ ক্ষুদ্রায়তন চা উৎপাদনকারী

ফেসবুক পোস্ট ও কল রেকর্ডের দ্বন্দ্বে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ 

দেবীগঞ্জ সংবাদদাতা / ১৭৬ জন দেখেছে
আপডেট : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
oplus_0

 

পঞ্চগড়ের দেবীগঞ্জে ফেসবুক পোস্ট ও কল রেকর্ডকে কেন্দ্র করে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাদেকুজ্জামান হিরার ওপর হামলার অভিযোগ উঠেছে। রবিবার (২২ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে পৌর শহরের নতুনবন্দর মগবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রওশন জালালী নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আহত সাদেকুজ্জামান হিরা বর্তমানে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে সাদেকুজ্জামান হিরা বাদী হয়ে রওশন জালালীকে প্রধান আসামি করে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৪-১৫ জনকে আসামি করে দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বিকালে মগবাজার এলাকায় হিরা ও রওশন জালালীর মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় স্থানীয় লোকজন জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রওশন জালালীকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে হেফাজতে নেয়।

অভিযোগে সাদেকুজ্জামান হিরা বলেন, বিকালে মগবাজার এলাকায় গেলে রওশন জালালী তাকে ডেকে পাশের একটি সুপারি বাগানে নিয়ে পূর্বের একটি ফোনকল সম্পর্কে জানতে চান। তিনি জবাব দিতে অস্বীকৃতি জানালে রওশন ফেসবুকে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানোর বিষয় নিয়ে প্রশ্ন তোলেন। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।

অন্যদিকে অভিযুক্ত রওশন জালালী অভিযোগ অস্বীকার করে বলেন, হিরাই তাকে ডেকে কল রেকর্ড ফাঁসের বিষয়ে হুমকি দেন। তিনি এড়িয়ে যেতে চাইলে উল্টো তার ওপর হামলা করা হয়। তিনি দাবি করেন, তিনিই এ ঘটনায় ভুক্তভোগী।

রওশনের ওপর হামলার অভিযোগ প্রসঙ্গে হিরা বলেন, তার বিরুদ্ধে হামলার কোনো পূর্বপরিকল্পনা ছিল না। থাকলে তিনি একা ঘটনাস্থলে যেতেন না।

দেবীগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার সরকার জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ