প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডা. রাসেদ আল মাহমুদ তিতুমির বলেন, আমরা চাই বাংলাদেশের প্রতিটি মানুষ অধিকার পাক। কারন এতদিন অধিকারহীন ছিলো। আগামী বাজেটে আমরা নিশ্চিত করবো যে, দেশের প্রতিটি মানুষের ব্যাংক হিসাব থাকবে তাতে জবাব দিহিতা থাকবে, ডিজিটালের মাধ্যমে ব্যাংকিং হিসাবে সচ্ছতা থাকবে। এই এলাকায় যাকে তালিকা ভুক্ত করার কথা তারা তালিকা ভুক্ত হয়নি। তাদের তালিকা ভুক্ত করতে হবে। এ কারনেই বাংলাদেশর প্রতিটি নাগরিককে ব্যাংক হিসাবের আওতায় আনতে হবে। এটা যুগান্তকারী পদক্ষেপ।
সোমবার বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার পাচপীর এলাকায় সরকারি ব্যাংক, হাসপাতাল ও কলেজ স্থাপনের জায়গা সহ দেবীগঞ্জ উপজেলার প্রস্তাবিত ইপিজেড পরির্দশনে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, যার মাধ্যমে অর্থনীতিতে স্বীকৃতি দেয়া হবে। এটা এ বছরের বাজেটে থাকবে। যার মাধ্যমে সঠিক ভাবে সকল ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। আমরা ফ্যামিলী কার্ডের ক্ষেত্রেও ডিজিটালের ব্যবস্থা করেছি। ইমাম মুয়াজ্জিন দের সন্মান করি বলে সন্মানিত করা হয়েছে। বাংলার ইতিহাসে বাংলা সনের প্রথম দিনে ১৪ এপ্রিল কৃষক কার্ড উদ্বোধন করা হবে।
এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জেলা প্রশাসক মোসাঃ শুকরিয়া পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন সহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।