• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
মনসুর আলম স্থায়ী বিচারপতি হওয়ায় পঞ্চগড়ে মিলাদ ও দোয়া মাহফিল মালেশিয়া বা সিঙ্গাপুর নয় দক্ষতা অর্জন করে সময়োপযোগী বাংলাদেশ গড়তে চাই : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ পঞ্চগড় শহরের হান্নান শেখ স্কুল অ্যান্ড কলেজের অনুষ্ঠান পঞ্চগড় হাসপাতালে এনসিডি কর্ণার চালু ওয়ালটন প্লাজার পক্ষে দেশব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ঢাকায় তিনদিনব্যাপী ইয়ূথ লিডারশীপ ডেভেলপমেন্ট ট্রেনিং সম্পন্ন পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া জুড়ে আবারও ড্রেজারের ঝনঝনানি জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানিসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প পরিদর্শনে পরিচালক পঞ্চগড়ের মতিয়ার রহমান দেশের শ্রেষ্ঠ ক্ষুদ্রায়তন চা উৎপাদনকারী

পঞ্চগড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি : পিপির পরিদর্শন

শহর সংবাদদাতা / ১১৮ জন দেখেছে
আপডেট : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

পঞ্চগড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যাওয়া ৬টি দোকান পরিদর্শন করেছেন পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পি.পি) অ্যাডভোকেট আদিম সুফি।
এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন, তাদের দুঃখ-দুর্দশার খোঁজখবর নেন এবং স্থানীয় সংসদ সদস্যের সাথে আলোচনা করে পাশে থাকার আশ্বাস দেন।
এসময় পঞ্চগড় চেম্বারে পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী হায়াতুন আলম, পঞ্চগড় আইনজীবী সমিতির সদস্য মির্জা আমিরুল ইসলাম, অ্যাডভোকেট খয়রুল ইসলাম,  অ্যাডভোকেট ফজলে রাব্বী, সাংবাদিক ও যুবদল নেতা আরিফুল ইসলাম ইরান উপস্থিত ছিলেন।
উপস্থিত ক্ষতিগ্রস্তরা  দ্রুত পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তার দাবি জানান।
এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি দোকানের তিন কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছেন।  এছাড়া আংশিক ক্ষতি হয়েছে চারটি ক্ষতি হয়েছে।
তবে পঞ্চগড় ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা তুষার কান্তি রায় জানান,  প্রাথমিকভাবে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে  এবং ৮০ লাখ টাকার সম্পদ উদ্ধার করা হয়েছে।  তিনি বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের শুরু বলে মনে করেন।
স্থানীয়রা জানান, ফায়ার সার্ভিস,  পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় ক্ষয়ক্ষতির পরিমাণ কমেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ