• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
মনসুর আলম স্থায়ী বিচারপতি হওয়ায় পঞ্চগড়ে মিলাদ ও দোয়া মাহফিল মালেশিয়া বা সিঙ্গাপুর নয় দক্ষতা অর্জন করে সময়োপযোগী বাংলাদেশ গড়তে চাই : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ পঞ্চগড় শহরের হান্নান শেখ স্কুল অ্যান্ড কলেজের অনুষ্ঠান পঞ্চগড় হাসপাতালে এনসিডি কর্ণার চালু ওয়ালটন প্লাজার পক্ষে দেশব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ঢাকায় তিনদিনব্যাপী ইয়ূথ লিডারশীপ ডেভেলপমেন্ট ট্রেনিং সম্পন্ন পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া জুড়ে আবারও ড্রেজারের ঝনঝনানি জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানিসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প পরিদর্শনে পরিচালক পঞ্চগড়ের মতিয়ার রহমান দেশের শ্রেষ্ঠ ক্ষুদ্রায়তন চা উৎপাদনকারী

পঞ্চগড়ে খাদ্যে নিষিদ্ধ অ্যামোনিয়া ব্যবহারের দায়ে দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

বোদা সংবাদদাতা / ১৩৭ জন দেখেছে
আপডেট : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

পঞ্চগড়ে খাদ্যে নিষিদ্ধ অ্যামোনিয়া ব্যবহারের দায়ে দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা
পঞ্চগড়ে খাদ্যে নিষিদ্ধ দ্রব্য অ্যামোনিয়া ব্যবহার করায় দুই প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (১২ এপ্রিল) বিকেলে জেলার বোদা নগরকুমারি হাটে অভিযান পরিচালনা করে খাদ্যে নিষিদ্ধ দ্রব্য অ্যামোনিয়া সহ ক্ষতিকারক দ্রব্য ব্যবহারের দায়ে জয়নব বেকারি কে ৫ হাজার এবং ক্ষতিকারক দ্রব্য সহ মিষ্টি সংরক্ষণে অবহেলা ও লেবেল বিহীন দই সরবারাহের দায়ে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ এস এম মাসুম উদ দৌলার নেতৃত্বে এসময় উপজেলা সেনিটারী ইন্সপেক্টর নুরে কামাল ও বোদা থানা পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।

সহকারী পরিচালক এ এস এম মাসুম উদ দৌলা জানান, সামান্য কিছু লাভের আশায় অসাধু উপায়ে ক্ষতিকারক উপাদান মিশিয়ে খাদ্য উৎপাদন কোন স্বাভাবিক ঘটনা হতে পারেনা। হুশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, এরপর এমনটা ঘটলে সর্বোচ্চ আইনের প্রয়োগ ঘটানো হবে। জনস্বার্থে এরকম অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ