• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
মনসুর আলম স্থায়ী বিচারপতি হওয়ায় পঞ্চগড়ে মিলাদ ও দোয়া মাহফিল মালেশিয়া বা সিঙ্গাপুর নয় দক্ষতা অর্জন করে সময়োপযোগী বাংলাদেশ গড়তে চাই : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ পঞ্চগড় শহরের হান্নান শেখ স্কুল অ্যান্ড কলেজের অনুষ্ঠান পঞ্চগড় হাসপাতালে এনসিডি কর্ণার চালু ওয়ালটন প্লাজার পক্ষে দেশব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ঢাকায় তিনদিনব্যাপী ইয়ূথ লিডারশীপ ডেভেলপমেন্ট ট্রেনিং সম্পন্ন পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া জুড়ে আবারও ড্রেজারের ঝনঝনানি জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানিসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প পরিদর্শনে পরিচালক পঞ্চগড়ের মতিয়ার রহমান দেশের শ্রেষ্ঠ ক্ষুদ্রায়তন চা উৎপাদনকারী

গুমের শিকার ছেলের হাড় হলেও ফেরত দাবি।। পঞ্চগড়ে আন্তর্জাতিক গুম প্রতিরোধ সপ্তাহ পালনে মানববন্ধন কর্মসূচি

শহর সংবাদদাতা / ৮৮ জন দেখেছে
আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬

আমার ছেলের অনেক খোঁজ করেছি, এলাকার মন্ত্রী-এমপিসহ আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারে দ্বারে ঘুরেছি। সরকারের কাছে দাবি, গুমের শিকার আমার হাড় হলেও আমাকে ফেরত দিন। ১৪ বছর ধরে আমি অপেক্ষায় আছি।’ আন্তর্জাতিক গুম প্রতিরোধ সপ্তাহ পালন উপলক্ষ্যে এক মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত হয়ে এভাবেই ১৪ বছর আগে গুম হওয়া সন্তান ইমাম হাসান বাদলকে ফেরত পাওয়ার আকুতি জানান মা মিনারা বেগম।

২০১২ সালের ৫ মার্চ ঢাকার ফার্মগেট এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয় ইমাম হাসানকে। তারপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি।

গুমের শিকার নিখোঁজদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে শনিবার দুপুরে পঞ্চগড় শহরের শেরেবাংলা পার্কের পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এতে মানবাধিকার কর্মী, সংবাদকর্মীসহ বিভিন্ন সামাজিক  সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন পঞ্চগড়ের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, মানবাধিকার কর্মী আব্দুল্লাহ আল মামুন রনিক, শেখ সাজ্জাদ হোসেন, রফিকুল ইসলাম, হাসিবুল ইসলাম, মানিক উদ্দীন ও অধিকার পঞ্চগড়ের ফোকাল পার্সন সফিকুল আলম। বক্তারা আওয়ামী লীগ সরকারের সময়ে নজিরবিহীন গুমের ঘটনার সাক্ষী হয়েছে দেশ। আর গুমের মতো অমানবিক ঘটনা যেন না ঘটে, সেই দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ