• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
মনসুর আলম স্থায়ী বিচারপতি হওয়ায় পঞ্চগড়ে মিলাদ ও দোয়া মাহফিল মালেশিয়া বা সিঙ্গাপুর নয় দক্ষতা অর্জন করে সময়োপযোগী বাংলাদেশ গড়তে চাই : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ পঞ্চগড় শহরের হান্নান শেখ স্কুল অ্যান্ড কলেজের অনুষ্ঠান পঞ্চগড় হাসপাতালে এনসিডি কর্ণার চালু ওয়ালটন প্লাজার পক্ষে দেশব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ঢাকায় তিনদিনব্যাপী ইয়ূথ লিডারশীপ ডেভেলপমেন্ট ট্রেনিং সম্পন্ন পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া জুড়ে আবারও ড্রেজারের ঝনঝনানি জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানিসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প পরিদর্শনে পরিচালক পঞ্চগড়ের মতিয়ার রহমান দেশের শ্রেষ্ঠ ক্ষুদ্রায়তন চা উৎপাদনকারী

২৪’র জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রীর মধ্যাহ্ন ভোজের আয়োজন

বোদা সংবাদদাতা / ১০০ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ২৯ মে, ২০২৬

২০২৪ সালের জুলাই আন্দোলনে শহিদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, সাংবাদিক ও দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড় দুই আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ ঈদ শুভেচ্ছা বিনিময় এবং মধ্যাহ্ন প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করেছেন।

ঈদের পরদিন শুক্রবার (২৯ মে) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার পাচপীরস্থ প্রতিমন্ত্রী’র বাসভবনে এ মধ্যাহ্ন প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যের মধ্যে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রবিউল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা এবং পঞ্চগড় দুই ( বোদা-দেবীগঞ্জ) আসনের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ প্রায় সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।

মধ্যাহ্ন ভোজের শুরুতেই প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ বলেন, বাংলাদেশে দল মত, ধর্মবর্ণ নির্বিশেষে সৌহার্দপূর্ণ পরিবেশে সমান নাগরিক অধিকার নিয়ে সকলে বসবাস করবে এই নীতিতেই বিএনপি সরকার বিশ্বাস করে।

কোন ধরনের বৈষম্যকে এই দেশে ঠাই দেয়া হবেনা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ৭১ কে বাদ রেখে যারা বাংলাদেশের ইতিহাস নিয়ে ষড়যন্ত্র করছেন তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে আমাদের। বিশেষ করে জান্নাতি দল মানুষকে বিভ্রান্ত করে দেশের মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করতে চাইলে তাদের রুখে দিতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি, কৃষক, কামার, কুমার সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

পরে সাংস্কৃতিক পরিষদের আয়োজনে মন মুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ