• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
মনসুর আলম স্থায়ী বিচারপতি হওয়ায় পঞ্চগড়ে মিলাদ ও দোয়া মাহফিল মালেশিয়া বা সিঙ্গাপুর নয় দক্ষতা অর্জন করে সময়োপযোগী বাংলাদেশ গড়তে চাই : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ পঞ্চগড় শহরের হান্নান শেখ স্কুল অ্যান্ড কলেজের অনুষ্ঠান পঞ্চগড় হাসপাতালে এনসিডি কর্ণার চালু ওয়ালটন প্লাজার পক্ষে দেশব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ঢাকায় তিনদিনব্যাপী ইয়ূথ লিডারশীপ ডেভেলপমেন্ট ট্রেনিং সম্পন্ন পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া জুড়ে আবারও ড্রেজারের ঝনঝনানি জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানিসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প পরিদর্শনে পরিচালক পঞ্চগড়ের মতিয়ার রহমান দেশের শ্রেষ্ঠ ক্ষুদ্রায়তন চা উৎপাদনকারী

তরুণদের মাদক ও সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে ‘নতুন কুঁড়ি-২৬’ কর্মসূচি

দেবীগঞ্জ সংবাদদাতা / ৭৫ জন দেখেছে
আপডেট : রবিবার, ৩১ মে, ২০২৬

তরুণ ও কিশোরদের মাদকাসক্তি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার থেকে দূরে রাখতে সরকার ‘নতুন কুঁড়ি-২৬’ কর্মসূচি চালু করেছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।

রোববার (৩১ মে) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলা সরকারি অডিটরিয়ামে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের বয়সভিত্তিক ফুটবল টুর্নামেন্টে দেশের বিভিন্ন স্বনামধন্য একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া বোদার টুস্টার ফুটবল একাডেমির খেলোয়াড়দের সংবর্ধনা উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সময়ে শিশু-কিশোর ও তরুণদের একটি বড় অংশ সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার এবং মাদকের ঝুঁকিতে রয়েছে। এ অবস্থা মোকাবিলায় সরকার শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে। ‘নতুন কুঁড়ি-২৬’ কর্মসূচির আওতায় ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলাধুলার প্রসারে কাজ করা হবে।

তিনি বলেন, অভিভাবকরা সন্তানদের মাঠমুখী করতে পারলে মোবাইল ও সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব অনেকাংশে কমানো সম্ভব। খেলাধুলা শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি একটি সুস্থ ও শৃঙ্খলাবদ্ধ প্রজন্ম গড়ে তুলতে সহায়তা করবে।

বোদার টুস্টার ফুটবল একাডেমির সাফল্যের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, এ অর্জন উত্তরাঞ্চলের তরুণদের সম্ভাবনার উজ্জ্বল দৃষ্টান্ত। খেলাধুলার আরও প্রসারের লক্ষ্যে বোদা উপজেলায় একটি মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা, বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস, টুস্টার ফুটবল একাডেমির কোচ ও পরিচালক মোফাজ্জল হোসেন বিপুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও খেলোয়াড়রা।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী চ্যাম্পিয়ন খেলোয়াড়দের হাতে সংবর্ধনা স্মারক ও মেডেল তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ