• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
মনসুর আলম স্থায়ী বিচারপতি হওয়ায় পঞ্চগড়ে মিলাদ ও দোয়া মাহফিল মালেশিয়া বা সিঙ্গাপুর নয় দক্ষতা অর্জন করে সময়োপযোগী বাংলাদেশ গড়তে চাই : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ পঞ্চগড় শহরের হান্নান শেখ স্কুল অ্যান্ড কলেজের অনুষ্ঠান পঞ্চগড় হাসপাতালে এনসিডি কর্ণার চালু ওয়ালটন প্লাজার পক্ষে দেশব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ঢাকায় তিনদিনব্যাপী ইয়ূথ লিডারশীপ ডেভেলপমেন্ট ট্রেনিং সম্পন্ন পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া জুড়ে আবারও ড্রেজারের ঝনঝনানি জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানিসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প পরিদর্শনে পরিচালক পঞ্চগড়ের মতিয়ার রহমান দেশের শ্রেষ্ঠ ক্ষুদ্রায়তন চা উৎপাদনকারী

পঞ্চগড় জেলা পুলিশের পর্যালোচনা সভা

শহর সংবাদদাতা / ৬৯ জন দেখেছে
আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬

পঞ্চগড় জেলা পুলিশের মে/২৬ মাসের মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা  মঙ্গলবার পঞ্চগড়  পুলিশ অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলার  অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সিফাত-ই-রাব্বান।
মে/২০২৬ মাসে অত্র জেলার বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচন করা হয় । পুরস্কার হিসেবে সম্মাননা স্মারক প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন ও অর্থ) সিফাত -ই-রাব্বান।
বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের মধ্যে মে/২০২৬মাসে শেষ্ঠ অফিসার নির্বাচিত হয়-
 শ্রেষ্ঠ থানা হিসেবে অফিসার পঞ্চগড় সদর থানার  ইনচার্জ  মোঃ আশরাফুল ইসলাম।
শ্রেষ্ঠ এসআই হিসেবে পঞ্চগড় সদর থানার   মোঃ আসাদুজ্জামান, একই থানার
শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী  এএসআই (নিরস্ত্র) হিসাবে  তপন কুমার রায় নির্বাচিত হয়েছেন।
সভায় অত্র জেলার গত মে/২০২৬মাসের অপরাধ পরিস্থিতি, গ্রেফতারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলা সম্পর্কে আলোচনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, ডিএসবি কার্যক্রম, কোর্ট কার্যক্রমসহ আইন-শৃঙ্খলা ও অপরাধ সম্পর্কিত বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল)  সামুয়েল সাংমা, সহকারী পুলিশ সুপার (প্রবি) মোঃ জোবায়ের ইসলাম, সহকারী পুলিশ সুপার (প্রবি) মোঃ মন্জুরুল ইসলামসহ ডিআইও-১, ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, কোর্ট ইন্সপেক্টর, সকল থানার অফিসার ইনচার্জ, টিআই প্রশাসনসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।
সভায় জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে যেকোন মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাহিনীর  সবাইক তৎপর থাকার আহবান জানাবো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ