“মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে নিয়ে পঞ্চগড়ের বোদায় “স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম” উপজেলা পর্যায়ের উদ্বোধন হয়েছে।
শুক্রবার ১২ জুন সকাল ১১ টায় বোদা সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে সরকারী এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট এক্সিলেন্স স্কিম, এসইডিপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজনে সারাদেশের ন্যয় উপজেলা পর্যায়ে তরুণ শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও নতুন উদ্ভাবনী শক্তিকে উৎসাহিত করতে এই বিশেষ প্রদর্শনীর উদ্বোধন, প্রদর্শনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে|
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) (অ:দা) আব্দুল্লাহ বিন জিয়া|
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদ উন নবী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা ধনেশ্বর চন্দ্র, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আওলাদ হোসেন, বোদা সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুবেল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ| দিনব্যাপী এই আয়োজনে উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের তৈরি করা সব বিজ্ঞান প্রজেক্ট, স্টার্টআপ পরিকল্পনা ও আধুনিক প্রযুক্তির উদ্ভাবনী আইডিয়া অতিথিদের সামনে তুলে ধরে।
অতিথিরা শিক্ষার্থীদের প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং তাদের নতুন নতুন সময়োপযোগী ও পরিবেশবান্ধব উদ্ভাবন দেখে ভূয়সী প্রশংসা করেন। পরে অংশগ্রহনকারী প্রতিষ্ঠানের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ বিন জিয়া বলেন, “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এই ধরনের বিজ্ঞান ও প্রযুক্তি মেলার গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীদের এই খুদে উদ্ভাবনগুলোই আগামী দিনে দেশের বড় বড় সমস্যার প্রযুক্তিগত সমাধান এনে দেবে।