দেশের বিভিন্ন সীমান্তে অবিলম্বে ভারতের পুশইন এবং সীমান্ত হত্যা বন্ধের দাবি জানিয়েছেন পঞ্চগড়ে জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইনসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। অন্যথায় দেশ প্রেমিক জনগণকে সাথে নিয়ে সীমান্ত জুড়ে মানবঢাল রচনা করার হুশিয়ারি দেন জেলা জামায়াতের আমির।
বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফ এর পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে শুক্রবার সন্ধার আগে ১১দলীয় জোটের আয়োজনে পঞ্চগড়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন।
এর আগে ১১ দলীয় নেতাকর্মী ও সমর্থকদের অংশ গ্রহণে বিক্ষোভ একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে শহরের চৌরঙ্গী মোড়ে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন ছাড়াও এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক শিশির আসাদ, জাগপার সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, জেলা শিবিরের সভাপতি রাশেদ ইসলামসহ ১১ দলের নেতারা বক্তব্য দেন।
বক্তারা পুশইন ও সীমান্ত হত্যা সরকারের বিভিন্ন দুর্বলতার অভিযোগ তুলেন এবং অবিলম্বে ভারতের পুশইনসহ সীমান্ত হত্যা বন্ধের আহবান।