• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
মনসুর আলম স্থায়ী বিচারপতি হওয়ায় পঞ্চগড়ে মিলাদ ও দোয়া মাহফিল মালেশিয়া বা সিঙ্গাপুর নয় দক্ষতা অর্জন করে সময়োপযোগী বাংলাদেশ গড়তে চাই : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ পঞ্চগড় শহরের হান্নান শেখ স্কুল অ্যান্ড কলেজের অনুষ্ঠান পঞ্চগড় হাসপাতালে এনসিডি কর্ণার চালু ওয়ালটন প্লাজার পক্ষে দেশব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ঢাকায় তিনদিনব্যাপী ইয়ূথ লিডারশীপ ডেভেলপমেন্ট ট্রেনিং সম্পন্ন পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া জুড়ে আবারও ড্রেজারের ঝনঝনানি জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানিসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প পরিদর্শনে পরিচালক পঞ্চগড়ের মতিয়ার রহমান দেশের শ্রেষ্ঠ ক্ষুদ্রায়তন চা উৎপাদনকারী

পঞ্চগড়ে ২.৪০ লাখ বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি

শহর সংবাদদাতা / ৭৫ জন দেখেছে
আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচি দেশজুড়ে শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায়
পঞ্চগড় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন আজ শনিবার দুপুরে কালেক্টর চত্বরে বৃক্ষরোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন।
 তিনি জানান, এ মৌসুমে জেলায় দুই লাখ ৪০ হাজার বৃক্ষ রোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পঞ্চগড়ের পরিবেশ ও মাটি উপযোগী বৃক্ষ রোপণ করা হবে। নিম, জলপাই, লেবু,  লটকন, কাঁঠাল, আমলকী গাছ লাগানো হবে। শুধু গাছ লাগানো নয় এসব গাছের রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা হবে।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের পাতলী খালের খনন কাজ এবং এ খালের দু’ধারে বৃক্ষ রোপণ করে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন।  উদ্বোধনী অনুষ্ঠান দুটি বিটিভির সৌজন্যে বড় পর্দায় দেখানো হয়।
অনুষ্ঠানে ছাত্র ছাত্রী শিক্ষক অভিভাবক ও জেলা পযার্য়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক উপস্থিত সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ