• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
মনসুর আলম স্থায়ী বিচারপতি হওয়ায় পঞ্চগড়ে মিলাদ ও দোয়া মাহফিল মালেশিয়া বা সিঙ্গাপুর নয় দক্ষতা অর্জন করে সময়োপযোগী বাংলাদেশ গড়তে চাই : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ পঞ্চগড় শহরের হান্নান শেখ স্কুল অ্যান্ড কলেজের অনুষ্ঠান পঞ্চগড় হাসপাতালে এনসিডি কর্ণার চালু ওয়ালটন প্লাজার পক্ষে দেশব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ঢাকায় তিনদিনব্যাপী ইয়ূথ লিডারশীপ ডেভেলপমেন্ট ট্রেনিং সম্পন্ন পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া জুড়ে আবারও ড্রেজারের ঝনঝনানি জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানিসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প পরিদর্শনে পরিচালক পঞ্চগড়ের মতিয়ার রহমান দেশের শ্রেষ্ঠ ক্ষুদ্রায়তন চা উৎপাদনকারী

আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

আটোয়ারী সংবাদদাতা / ২৪ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

পঞ্চগড়ের আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ ও নিজস্ব   কার্যালয় ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থা,আটোয়ারীর আয়োজনে এবং সি.কে.ইউ ডেনমার্ক ও বি.আর.সি প্রজেক্ট, দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে সংস্থার নিজস্ব কার্যলয় (ধাইধাই পাড়া মোড়) এলাকায় সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও কার্যলয় ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থা’র সভাপতি মোঃ জফর আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী  এবং বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল ,উপজেলা সমাজসেবা দপ্তরের সুপারভাইজার মোছাঃ রোকেয়া বেগম ও উপজেলা বিএনপি মহিলা দলের সহ সভাপতি মোছাঃ নার্গিস বেগম উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টি.এল.সি চিত্ত রায়, টি.এল.এস.আই. বি’র  প্রজেক্ট ম্যানেজার অম্বর চিশিম, সিডিএফ, টিএলএমআইবি মোঃ ওমর ফারুক সুমন, প্রতিবন্ধী সংস্থার ঠাকুরগাঁও জেলা সভাপতি মোঃ মকবুল হোসেন,  পঞ্চগড় জেলা সভাপতি মোঃ আবুল বাসার ,বিভিন্ন প্রতিবন্ধী সংস্থার নেতৃবৃন্দসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রিপামনি দেবী বলেন, প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়। সরকার প্রতিবন্ধীদের এখন সম্পদে পরিণত করছেন। তাই আর প্রতিবন্ধীদের কারো অবজ্ঞা করার অবকাশ নেই। আলোচনা শেষে ওয়াল্ড সার্ভেন্ট নেদারল্যান্ডস এর অর্থায়নে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী কার্যালয় ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন সহ প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ