পিছয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার-
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বর্তমান সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।
রোববার (২১ জুন) সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় পরিবারের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন, শিক্ষা বৃত্তির নগদ অর্থ এবং ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় প্রতিমন্ত্রী ৩টি বাইসাইকেল, ২টি সেলাই মেশিন এবং ৬০টি ছাগল বিতরণ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তির অর্থ প্রদান করা হয়। এর মধ্যে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ১০ জন শিক্ষার্থীকে ৩ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা, ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৬ জন শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির ২ জন শিক্ষার্থীকে ৭ হাজার টাকা করে মোট ১৪ হাজার টাকা প্রদান করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, “আমি সকল ভোটারের ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধি। তাই সরকারি অনুদান ও সহায়তা প্রদানের ক্ষেত্রে দল-মত নির্বিশেষে প্রকৃত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের অগ্রাধিকার নিশ্চিত করতে হবে। একজন মানুষ যে দলেরই হোক না কেন, তিনি যদি সরকারি সহায়তার যোগ্য হন, তাহলে তাকে সেই সহায়তা পেতে হবে।”
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, প্রকৃত উপকারভোগীদের সঠিকভাবে বাছাই করে তাদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিৎ সাহা, দেবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ আক্তার হোসেন, দেবীগঞ্জ মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম, দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বিমল চন্দ্র, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনী বসুনিয়া, পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও উপকারভোগীরা।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির নগদ অর্থ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন এবং অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হ