• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
দেবীগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার জেলা অডিশন অনুষ্ঠিত পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস: প্রবীণদের সম্মান ও অধিকার নিশ্চিতের আহ্বান ওলামা দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে হবে: এম এ মজিদ পঞ্চগড়ে স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত  পঞ্চগড়ে ইলেকট্রিক শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির  শপথ গ্রহণ পঞ্চগড়ে মৃত্যূর কয়েক দশকের পর মৃত ৫ ব্যক্তির নামে ড্রেজার মামলা: তহশিলদার -এসিল্যান্ডের দায়িত্ব নিয়ে প্রশ্ন  বিয়ের বয়স কমানোসহ আট দফা দাবিতে পঞ্চগড়ে নিকাহ রেজিস্ট্রারদের মানববন্ধন সংবিধান সংশোধনের নামে নতুন গণভোট আয়োজন জাতির সাথে তামাশা- রাশেদ প্রধান বাংলাবান্ধা স্থলবন্দরে সিকিউরিটি গার্ড কতৃক ভুটানের চালককে মারধরের অভিযোগ  বিশ্ব পর্যটন দিবসে পঞ্চগড়ে বর্ণাঢ্য র‌্যালি

পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদক ও স্মার্টফোন আসক্তিকে শিক্ষার্থীদের লাল কার্ড

দেবীগঞ্জ সংবাদদাতা / ১৩৬ জন দেখেছে
আপডেট : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

 

পঞ্চগড় দেবীগঞ্জ উপজেলার নৃপেন্দ নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার (১৭ আগস্ট) টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে কিশোর অপরাধ ও মাদকবিরোধী মতবিনিময় সভা এবং চরিত্র গঠনের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম রহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহা।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রবীর সরকার, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন, মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহার থেকে বিরত থাকার শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহা।
কাওসার আলম সোহেল বলেন, টিফিনের টাকা সাশ্রয় করে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ গত ১৫ বছর ধরে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সংগঠনটি এ পর্যন্ত প্রায় ৪৫ লাখ শিক্ষার্থীকে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে উদ্বুদ্ধ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ