• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
দেবীগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার জেলা অডিশন অনুষ্ঠিত পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস: প্রবীণদের সম্মান ও অধিকার নিশ্চিতের আহ্বান ওলামা দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে হবে: এম এ মজিদ পঞ্চগড়ে স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত  পঞ্চগড়ে ইলেকট্রিক শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির  শপথ গ্রহণ পঞ্চগড়ে মৃত্যূর কয়েক দশকের পর মৃত ৫ ব্যক্তির নামে ড্রেজার মামলা: তহশিলদার -এসিল্যান্ডের দায়িত্ব নিয়ে প্রশ্ন  বিয়ের বয়স কমানোসহ আট দফা দাবিতে পঞ্চগড়ে নিকাহ রেজিস্ট্রারদের মানববন্ধন সংবিধান সংশোধনের নামে নতুন গণভোট আয়োজন জাতির সাথে তামাশা- রাশেদ প্রধান বাংলাবান্ধা স্থলবন্দরে সিকিউরিটি গার্ড কতৃক ভুটানের চালককে মারধরের অভিযোগ  বিশ্ব পর্যটন দিবসে পঞ্চগড়ে বর্ণাঢ্য র‌্যালি

পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শহর সংবাদদাতা / ৬৪ জন দেখেছে
আপডেট : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ১৯ আগস্ট, ২০২৬ পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের’ শ্লোগানকে সামনে রেখে পঞ্চগড় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জাহিরুল ইসলাম কাচ্চু, আহবায়ক, জেলা বিএনপি, পঞ্চগড়। সভাটিতে সভাপতিত্ব করেন জনাব মোঃ আনোয়ার হোসেন তাপস, আহবায়ক, জেলা স্বেচ্ছাসেবক দল পঞ্চগড়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব মোঃ মনিরুজ্জামান মানিক, সদস্য সচিব, জেলা স্বেচ্ছাসেবক দল পঞ্চগড়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপিরবৃন্দ এবং জেলা যুবদল ও ছাএদলের শীর্ষ নেতৃত্ব। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে সভায় অংশগ্রহণ করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জিপি এম এ বারিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ।

বক্তারা স্বেচ্ছাসেবক দলের ৪৬ বছরের দীর্ঘ পথচলার স্মৃতিচারণ করেন এবং দলের গৌরবময় ইতিহাস তুলে ধরেন। তারা দলের ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ধারা অব্যাহত রেখে ভবিষ্যৎ পথচলার জন্য নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। সভায় দেশের বর্তমান রাজনৈতিকে পরিস্থিতি ও দলের ভবিষ্যৎ করণীয় নিয়েও আলোচনা করা হয়। একটি বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
সভা শুরু হওয়ার আগে বিসমিল্লাহির রাহমানির রাহিম ও গিতা পাঠ করা হয় এবং শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। পুরো কর্মসূচিতে নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং উদ্দীপনা তৈরী হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ