• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
দেবীগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার জেলা অডিশন অনুষ্ঠিত পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস: প্রবীণদের সম্মান ও অধিকার নিশ্চিতের আহ্বান ওলামা দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে হবে: এম এ মজিদ পঞ্চগড়ে স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত  পঞ্চগড়ে ইলেকট্রিক শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির  শপথ গ্রহণ পঞ্চগড়ে মৃত্যূর কয়েক দশকের পর মৃত ৫ ব্যক্তির নামে ড্রেজার মামলা: তহশিলদার -এসিল্যান্ডের দায়িত্ব নিয়ে প্রশ্ন  বিয়ের বয়স কমানোসহ আট দফা দাবিতে পঞ্চগড়ে নিকাহ রেজিস্ট্রারদের মানববন্ধন সংবিধান সংশোধনের নামে নতুন গণভোট আয়োজন জাতির সাথে তামাশা- রাশেদ প্রধান বাংলাবান্ধা স্থলবন্দরে সিকিউরিটি গার্ড কতৃক ভুটানের চালককে মারধরের অভিযোগ  বিশ্ব পর্যটন দিবসে পঞ্চগড়ে বর্ণাঢ্য র‌্যালি

ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইইউএসটি) পরিদর্শনে ইউজিসির চেয়ারম্যান ও সদস্যবৃন্দ

ঠাকুরগাঁও প্রতিনিধি / ৯৫ জন দেখেছে
আপডেট : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

 

ঠাকুরগাঁওয়ে অবস্থিত ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইইউএসটি) পরিদর্শন করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর  চেয়ারম্যান ও সদস্যবৃন্দসহ দেশের শিক্ষা, প্রশাসন ও কূটনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন— প্রফেসর ড. মামুন আহমেদ, চেয়ারম্যান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, ঢাকা; প্রফেসর ড. মাছুমা হাবিব, সদস্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন; প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন, সদস্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন; প্রফেসর ড. মোঃ মেহেদী হাসান খান, সদস্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন; প্রফেসর ড. মোঃ আসলাম হোসেন, সদস্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন; এবং প্রফেসর ড. নিয়াজ আহমেদ চৌধুরী, সদস্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন।

এছাড়াও উপস্থিত ছিলেন  এম মুশফিক ফজল আনসারী, রাষ্ট্রদূত (সিনিয়র সচিব), পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা; মোঃ শামছুজ্জামান, চেয়ারম্যান, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন, ঢাকা; অধ্যাপক ড. মোঃ ইস্রাফীল, ভিসি, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও; ড. মো. শওকাত আলী, অধ্যাপক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ; এবং অধ্যাপক ড. মো. আমির হোসেন, উপাচার্য, জামালপুর ইউনিভার্সিটি।

অতিথিবৃন্দকে আন্তরিক ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, ক্যাপস্টোন ফেলো, এনডিসি এবং ইএসডিও-এর পরিচালক (প্রশাসন) ও অধ্যক্ষ, ইকো পাঠশালা অ্যান্ড কলেজ, ড. সেলিমা আখতার।

পরিদর্শনকালে অতিথিবৃন্দ বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম, অবকাঠামো, একাডেমিক প্রস্তুতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত হন। এ সময় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ইএসডিও’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই গুরুত্বপূর্ণ পরিদর্শন ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইইউএসটি)-এর উচ্চশিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও জ্ঞানভিত্তিক মানবসম্পদ উন্নয়নের অগ্রযাত্রায় এক তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ