• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
দেবীগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার জেলা অডিশন অনুষ্ঠিত পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস: প্রবীণদের সম্মান ও অধিকার নিশ্চিতের আহ্বান ওলামা দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে হবে: এম এ মজিদ পঞ্চগড়ে স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত  পঞ্চগড়ে ইলেকট্রিক শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির  শপথ গ্রহণ পঞ্চগড়ে মৃত্যূর কয়েক দশকের পর মৃত ৫ ব্যক্তির নামে ড্রেজার মামলা: তহশিলদার -এসিল্যান্ডের দায়িত্ব নিয়ে প্রশ্ন  বিয়ের বয়স কমানোসহ আট দফা দাবিতে পঞ্চগড়ে নিকাহ রেজিস্ট্রারদের মানববন্ধন সংবিধান সংশোধনের নামে নতুন গণভোট আয়োজন জাতির সাথে তামাশা- রাশেদ প্রধান বাংলাবান্ধা স্থলবন্দরে সিকিউরিটি গার্ড কতৃক ভুটানের চালককে মারধরের অভিযোগ  বিশ্ব পর্যটন দিবসে পঞ্চগড়ে বর্ণাঢ্য র‌্যালি

পঞ্চগড়ের আটোয়ারীতে অধ্যক্ষের দায়িত্ব প্রদানে অনিয়ম

আটোয়ারী সংবাদদাতা / ১৪৫ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার লক্ষীপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় বেসরকারী পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত পরিপত্র ও বিধি-বিধান না মেনে অধ্যক্ষের অনুপস্থিতে উপাধ্যক্ষ আব্দুল বাসেত ও একজন সহকারী অধ্যাপককে অধ্যক্ষের দায়িত্বভার অর্পন না করে,মাদ্রাসা থেকে বহিষ্কৃত অধ্যাপক আব্দুল হাকিম সরকারকে দায়িত্ব প্রদানের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতা ও তৎকালীন সভাপতির বিরুদ্ধে।এ নিয়ে এলাকায় চরম ক্ষোভ ও মাদ্রাসার শৃঙ্খলা ভেঙ্গে পড়েছে।স্থানীয় সচেতনমহল ও শিক্ষক কর্মচারীদের দাবী বিধি বিধান অনুসরন করে উপাধ্যক্ষকে তাঁর অধ্যক্ষের দায়িত্ব বুঝে দেওয়ার।
জানা যায়, ২৪ এর গণঅভ্যুত্থানের আগে বর্তমান প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হাকিম সরকার বিভিন্ন অনিয়মের অপরাধে চাকুরি থেকে বহিস্কৃত ছিল প্রায় ৪ বছর।অভ্যুত্থানের পরে দলীয় নেতা-কর্মীদের চাপে পড়ে পুনরায় মাদ্রাসায় যোগদান করান তৎকালীন অধ্যক্ষ আব্দুল মতিন সরকার। পরে আটোয়ারী উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম বজলুর রহমান জাহেদের সুপারিশে রায়হান কবির নওশাদকে প্রতিষ্ঠানের গর্ভনিং কমিটির নিয়মিত সভাপতি করা হয়। সভাপতির দায়িত্ব পেয়ে রায়হান কবির নওশাদ অধ্যক্ষ আব্দুল মতিন সরকারকে প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়মের অভিযোগে পরপর তিনবার শোকজ করার পরে ২৭ মে ২০২৫ তারিখে সাময়িক বহিষ্কার করে উপাধ্যক্ষ আব্দুল বাসেত ও একজন সহকারী অধ্যাপককে বাদ দিয়ে নিয়মভেঙ্গে আব্দুল হাকিম সরকারকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করা হয়।
এবিষয়ে তৎকালীন প্রতিষ্ঠানের সভাপতি রায়হান কবির নওশাদ জানান,উপাধ্যক্ষের নিয়োগে অনিয়ম ও একজন সহকারী অধ্যাপক নিজে থেকে দায়িত্ব নিতে অনিহা প্রকাশ করার ফলে আব্দুল হাকিম সরকারকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়।
আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার ও মাদ্রাসাটির সভাপতি রিপামনি দেবী জানান,আমি শুধু বিল ভাতায় প্রতিস্বাক্ষর করি। তবে বিষয়টি জানার পর জেলা প্রশাসকের পরামর্শ নিয়ে মহাপরিচালক বরাবরে চিঠি দিয়েছি কি ব্যবস্থা নেওয়া যায়।এখনো ফিরতি মেসেজ পাইনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ