• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
দেবীগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার জেলা অডিশন অনুষ্ঠিত পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস: প্রবীণদের সম্মান ও অধিকার নিশ্চিতের আহ্বান ওলামা দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে হবে: এম এ মজিদ পঞ্চগড়ে স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত  পঞ্চগড়ে ইলেকট্রিক শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির  শপথ গ্রহণ পঞ্চগড়ে মৃত্যূর কয়েক দশকের পর মৃত ৫ ব্যক্তির নামে ড্রেজার মামলা: তহশিলদার -এসিল্যান্ডের দায়িত্ব নিয়ে প্রশ্ন  বিয়ের বয়স কমানোসহ আট দফা দাবিতে পঞ্চগড়ে নিকাহ রেজিস্ট্রারদের মানববন্ধন সংবিধান সংশোধনের নামে নতুন গণভোট আয়োজন জাতির সাথে তামাশা- রাশেদ প্রধান বাংলাবান্ধা স্থলবন্দরে সিকিউরিটি গার্ড কতৃক ভুটানের চালককে মারধরের অভিযোগ  বিশ্ব পর্যটন দিবসে পঞ্চগড়ে বর্ণাঢ্য র‌্যালি

বাংলাদেশে নৌ-পথ খননে চীনের Julong Group এর আগ্রহী

ঢাকা অফিস / ৯১ জন দেখেছে
আপডেট : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশে নৌপথ খনন (ড্রেজিং), শিপিং ও মেরিটাইম খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীনের Julong Group। এ বিষয়ে আজ রোববার সকাল ১০টায় পানি সম্পদ মন্ত্রণালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন।
সভায় চীনা প্রতিষ্ঠানটির বাংলাদেশে সম্ভাব্য বিনিয়োগ, তাদের কারিগরি সক্ষমতা এবং সংশ্লিষ্ট খাতে বিনিয়োগের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হয়। প্রতিষ্ঠানটির স্থানীয় প্রতিনিধি হিসেবে Inventive Trade Holdings Limited সভায় অংশগ্রহণ করে।
Inventive Trade Holdings Limited-এর পক্ষ থেকে মন্ত্রণালয়কে জানানো হয় যে, চীনের Julong Group সামুদ্রিক ও নৌযান-সংশ্লিষ্ট বিভিন্ন পণ্য ও প্রযুক্তি নিয়ে কাজ করে। প্রতিষ্ঠানটির কার্যক্রমের মধ্যে রয়েছে ক্যানাল কাটিং ও ক্লিনিং ইকুইপমেন্ট, ড্রেজার, ছোট নৌযান, সৌরবিদ্যুৎচালিত বোট, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-নির্ভর উদ্ধার সরঞ্জাম এবং মানববিহীন সার্ভে ভেসেল। প্রতিষ্ঠানটি বাংলাদেশের শিপিং ও ড্রেজিং খাতে বিনিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।

সভায় পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বলেন,
চীনের Julong Group-এর মতো অভিজ্ঞ প্রতিষ্ঠানের বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা বাংলাদেশের নৌপথ ব্যবস্থাপনা ও ড্রেজিং খাতের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি সম্ভাব্য বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের প্রচলিত আইন ও নীতিমালা অনুসরণ করে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

সভায় বাংলাদেশে সম্ভাব্য বিনিয়োগের ক্ষেত্র, প্রযুক্তি হস্তান্তর, কারিগরি সহযোগিতা এবং সংশ্লিষ্ট খাতে বিনিয়োগের সম্ভাব্যতা যাচাইয়ের বিষয়ে মতবিনিময় করা হয়। চীনা প্রতিষ্ঠানটির কারিগরি দলের বাংলাদেশ সফর এবং সংশ্লিষ্ট বিষয়ে পরবর্তী পর্যায়ের আলোচনা অব্যাহত রাখার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
পানি সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশে নৌপথের উন্নয়ন, ড্রেজিং কার্যক্রমে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক বিনিয়োগ ও কারিগরি সহযোগিতার সম্ভাবনাকে গুরুত্ব দেওয়ার কথা তুলে ধরা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ