• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
মনসুর আলম স্থায়ী বিচারপতি হওয়ায় পঞ্চগড়ে মিলাদ ও দোয়া মাহফিল মালেশিয়া বা সিঙ্গাপুর নয় দক্ষতা অর্জন করে সময়োপযোগী বাংলাদেশ গড়তে চাই : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ পঞ্চগড় শহরের হান্নান শেখ স্কুল অ্যান্ড কলেজের অনুষ্ঠান পঞ্চগড় হাসপাতালে এনসিডি কর্ণার চালু ওয়ালটন প্লাজার পক্ষে দেশব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ঢাকায় তিনদিনব্যাপী ইয়ূথ লিডারশীপ ডেভেলপমেন্ট ট্রেনিং সম্পন্ন পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া জুড়ে আবারও ড্রেজারের ঝনঝনানি জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানিসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প পরিদর্শনে পরিচালক পঞ্চগড়ের মতিয়ার রহমান দেশের শ্রেষ্ঠ ক্ষুদ্রায়তন চা উৎপাদনকারী

নির্বাচনী কালির দাগ শুকানোর আগেই ২৮ হাজার ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে : প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ

বোদা সংবাদদাতা / ১৫২ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কালির দাগ শুকানোর আগেই মানুষের হাতে ২৮ হাজার ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে পঞ্চগড়ের বোদা মডেল সরকারি পাইলট স্কুল কলেজ মাঠে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে দেয়া ফ্যামিলি কার্ড নিয়ে অনেক দলের বড়বড় নেতারা ভেংচি কেটে নানান কথা বলেছিলেন। কিন্তু বিএনপি চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যেই ২৮ হাজার ফ্যামিলি কার্ড প্রদান করেছেন, এখন সেইসব নেতারা কি বলবেন। তিনি ওইসব নেতাদের উদ্দেশ্যে আরও বলেন, বিএনপি নির্বাচনে যেসব ইশতেহার দিয়েছে তার প্রতিটি প্রতিপালিত হবে ইনশাআল্লাহ।
প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ আরও বলেন, পঞ্চগড় ২ (বোদা-দেবীগঞ্জ) সংসদীয় আসনে উন্নয়ন তরান্বিত করতে আমি যেসব ইশতেহার দিয়েছি তার প্রতিটি পালন করবো। আমি আপনাদের সেবক হিসেবে নিয়োজিত হয়েছি। কাজেই উন্নয়ন কাজ তরান্বিত করতে আমার ভাই ভাগিনা চাচা কিংবা নিকটাত্মীয় দেখে নয় প্রকৃত মানুষকে সরকারের যাবতীয় সুজোগ সুবিধার আওতায় আনা হবে, এটাই কমিটমেন্ট। তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, বিএনপির প্রতিটি নেতাকর্মীর চালচলন আচার ব্যবহার সংযত রেখে মানুষের কল্যাণে কাজ করতে হবে নইলে বিএনপি তে জায়গা হবেনা।
তিনি আরও যোগ করে বলেন, আপনারা আমাকে সহযোগিতা করুন এই এলাকার একটি রাস্তাও কাচা থাকবেনা। অচিরেই সকল মসজিদ মন্দিরে আমরা দৃশ্যমান উন্নয়ন বরাদ্দ দিবো।
বোদা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ইফতার মাহফিলে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম, জেলা জর্জ কোর্টের পিপি এড আদম সুফী, জিপি আব্দুল বারী, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
এসময় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এতিম ও অসহায় মানুষের মাঝে সরকারি বরাদ্দকৃত খেজুর বিতরণ করেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে উপজেলা ওলামা দলের সভাপতি হকিকুল ইসলাম দোয়া মাহফিল পরিচালনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ