• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
মনসুর আলম স্থায়ী বিচারপতি হওয়ায় পঞ্চগড়ে মিলাদ ও দোয়া মাহফিল মালেশিয়া বা সিঙ্গাপুর নয় দক্ষতা অর্জন করে সময়োপযোগী বাংলাদেশ গড়তে চাই : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ পঞ্চগড় শহরের হান্নান শেখ স্কুল অ্যান্ড কলেজের অনুষ্ঠান পঞ্চগড় হাসপাতালে এনসিডি কর্ণার চালু ওয়ালটন প্লাজার পক্ষে দেশব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ঢাকায় তিনদিনব্যাপী ইয়ূথ লিডারশীপ ডেভেলপমেন্ট ট্রেনিং সম্পন্ন পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া জুড়ে আবারও ড্রেজারের ঝনঝনানি জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানিসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প পরিদর্শনে পরিচালক পঞ্চগড়ের মতিয়ার রহমান দেশের শ্রেষ্ঠ ক্ষুদ্রায়তন চা উৎপাদনকারী

পঞ্চগড়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

শহর প্রতিবেদক / ১৭১ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ – প্রতিপাদ্যে পঞ্চগড়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে সিভিল সার্জন অফিসের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পঞ্চগড়-বাংলাবান্ধা মহসড়ক প্রদক্ষিণ করে আবারো সিভিল সার্জন অফিসের সামনে এসে শেষ হয়। পরে সিভিল সার্জন অফিসের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন পঞ্চগড় সদর উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আফরোজা বেগম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জান্নাতুন ফেরদৌস, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সামান্তা আক্তার প্রমূখ।
সভায় সিভিল সার্জন বলেন, স্বাস্থ্যসেবা পাওয়া প্রতিটি মানুষের মৌলিক অধিকার। বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নিরাপদ পানি, পুষ্টিকর খাবার এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার মাধ্যমেই একটি সুস্থ জাতি গঠন সম্ভব। বিশেষ করে প্রান্তিক পর্যায়ের মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিক হওয়া প্রয়োজন। বর্তমানে স্বাস্থ্য সেবায় কিছু কিছু প্রতিবন্ধকতা রয়েছে। বাজেট এবং জনবলের কারণে হয়ত স্বাস্থ্য সেবাটা এখনো সেইভাবে ছড়িয়ে দেওয়া যায়নি।
তিনি বলেন, গবেষণায় দেখা গেছে, দেশে প্রতি ১ হাজার জন মানুষের জন্য ০.৩ জন চিকিৎসক রয়েছে। অর্থাৎ জনগণের স্বাস্থ্য সেবাটা এখনো নিশ্চিত হয়নি। তবে যদি নিজেরা সচেতন হওয়া যায় তাহলে সুস্থ জীবনযাপন করা সম্ভব। নিয়মকানুন মেনে চললে এবং সচেতন হলে চিকিৎসা সেবার প্রয়োজন কম হয়।
শোভাযাত্রা ও আলোচনা সভায় পঞ্চগড় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারি ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ