• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
দেবীগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার জেলা অডিশন অনুষ্ঠিত পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস: প্রবীণদের সম্মান ও অধিকার নিশ্চিতের আহ্বান ওলামা দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে হবে: এম এ মজিদ পঞ্চগড়ে স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত  পঞ্চগড়ে ইলেকট্রিক শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির  শপথ গ্রহণ পঞ্চগড়ে মৃত্যূর কয়েক দশকের পর মৃত ৫ ব্যক্তির নামে ড্রেজার মামলা: তহশিলদার -এসিল্যান্ডের দায়িত্ব নিয়ে প্রশ্ন  বিয়ের বয়স কমানোসহ আট দফা দাবিতে পঞ্চগড়ে নিকাহ রেজিস্ট্রারদের মানববন্ধন সংবিধান সংশোধনের নামে নতুন গণভোট আয়োজন জাতির সাথে তামাশা- রাশেদ প্রধান বাংলাবান্ধা স্থলবন্দরে সিকিউরিটি গার্ড কতৃক ভুটানের চালককে মারধরের অভিযোগ  বিশ্ব পর্যটন দিবসে পঞ্চগড়ে বর্ণাঢ্য র‌্যালি

আসন্ন অনিবার্য বিপ্লবে কবি নজরুলের লেখনী অনুপ্রেরণা যোগাবে: রাশেদ প্রধান

ঢাকা অফিস / ১১৩ জন দেখেছে
আপডেট : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

 

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, “যুগে যুগে লড়াই সংগ্রাম আন্দোলনে বিদ্রোহী নজরুলের কবিতা ও গান আমাদের অনুপ্রেরণা যুগিয়েছে। আজও কাজী নজরুল ইসলাম আমাদের প্রেরণা যোগায়। বঞ্চিত মজলুম জনগণের প্রতিবাদ আমরা নজরুলের লেখনীতে খুঁজে পাই। জুলাই পরবর্তী বাংলাদেশে নতুন সরকারের জুলুমের বিরুদ্ধে এবং ইনসাফ কায়েমে একটি বিপ্লব অনিবার্য হয়ে পড়েছে। সেই আসন্ন অনিবার্য বিপ্লবে কবি নজরুলের লেখনী আমাদের অনুপ্রেরণা যোগাবে।”

আজ ২৯ আগস্ট, শনিবার, সকাল ১১ টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকীতে কবির মাজারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া শেষে তাৎক্ষণিক মন্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা ইনসাফের বাংলাদেশ আশা করেছিলাম। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, বিএনপি সরকার জনগণের সাথে গাদ্দারী করেছে। দেশের জনগণ প্রদত্ত গণভোট অস্বীকার করে বিএনপি সরকার যেই বেইমানি শুরু করেছিল তারই ধারাবাহিকতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি-বিদ্যুৎ-গ্যাস-সার সংকট, প্রশাসনে দলীয়করণ, দুর্নীতি, চাঁদাবাজি চলছে।”

জাগপা মুখপাত্র বলেন, “কবি নজরুলের কবরের পাশেই শায়িত আছে ওসমান হাদী। বিএনপি ভোটের আগে ওসমান হাদীকেও ব্যবহার করেছিল, অথচ এখন হাদী হত্যার বিচার হয় না। জুলাই গণহত্যার বিচার হয় না, পিলখানা ও শাপলা গণহত্যার বিচার হয় না।”

এসময় আরও উপস্থিত ছিলেন জাগপা প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন, আসাদুজ্জামান বাবুল, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, জাগপা ছাত্রকাফেলা সভাপতি আবদুর রহমান ফারুকী, ঢাকা মহানগর যুব জাগপা সাধারণ সম্পাদক ওসমান গণি, সহ-সভাপতি আশিকুর রহমান, শামীম আহমেদ, শ্রমিক জাগপা নেতা মনোয়ার হোসেন, মোঃ সাজু মিয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ