• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
মনসুর আলম স্থায়ী বিচারপতি হওয়ায় পঞ্চগড়ে মিলাদ ও দোয়া মাহফিল মালেশিয়া বা সিঙ্গাপুর নয় দক্ষতা অর্জন করে সময়োপযোগী বাংলাদেশ গড়তে চাই : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ পঞ্চগড় শহরের হান্নান শেখ স্কুল অ্যান্ড কলেজের অনুষ্ঠান পঞ্চগড় হাসপাতালে এনসিডি কর্ণার চালু ওয়ালটন প্লাজার পক্ষে দেশব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ঢাকায় তিনদিনব্যাপী ইয়ূথ লিডারশীপ ডেভেলপমেন্ট ট্রেনিং সম্পন্ন পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া জুড়ে আবারও ড্রেজারের ঝনঝনানি জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানিসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প পরিদর্শনে পরিচালক পঞ্চগড়ের মতিয়ার রহমান দেশের শ্রেষ্ঠ ক্ষুদ্রায়তন চা উৎপাদনকারী

পঞ্চগড়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান শুরু

শহর প্রতিবেদক / ১৬৭ জন দেখেছে
আপডেট : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

 

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পঞ্চগড়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক এ অভিযান কর্মসূচির পরিচালনা করা হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মিজানুর রহমান। এর আগে সিভিল সার্জন ডা. মিজানুর রহমানের নেতৃত্বেএকটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে ডেঙ্গু প্রতিরোধে সিভিল সার্জন অফিস ও সদর হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা অংশ নেন। সিভিল সার্জন বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে সবাইকে অফিস বাসাবাড়ি এবং আশপাশ পরিচ্ছন্ন রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ নির্দেশনার আলোকে পঞ্চগড়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও স্থানীয় পর্যায়ে সক্রিয় অংশগ্রহণই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নানা পদক্ষেপ গ্রহণ করতে হবে। সকলে মিলে ডেঙ্গু প্রতিরোধে গৃহস্থালি ও আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখতে আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, সপ্তাহের প্রতি শনিবার জেলার সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহে পরিষ্কার-পরিছন্নতা কার্যক্রম নির্দেশনা মোতাবেক চলমান থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ