• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম :
দেবীগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার জেলা অডিশন অনুষ্ঠিত পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস: প্রবীণদের সম্মান ও অধিকার নিশ্চিতের আহ্বান ওলামা দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে হবে: এম এ মজিদ পঞ্চগড়ে স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত  পঞ্চগড়ে ইলেকট্রিক শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির  শপথ গ্রহণ পঞ্চগড়ে মৃত্যূর কয়েক দশকের পর মৃত ৫ ব্যক্তির নামে ড্রেজার মামলা: তহশিলদার -এসিল্যান্ডের দায়িত্ব নিয়ে প্রশ্ন  বিয়ের বয়স কমানোসহ আট দফা দাবিতে পঞ্চগড়ে নিকাহ রেজিস্ট্রারদের মানববন্ধন সংবিধান সংশোধনের নামে নতুন গণভোট আয়োজন জাতির সাথে তামাশা- রাশেদ প্রধান বাংলাবান্ধা স্থলবন্দরে সিকিউরিটি গার্ড কতৃক ভুটানের চালককে মারধরের অভিযোগ  বিশ্ব পর্যটন দিবসে পঞ্চগড়ে বর্ণাঢ্য র‌্যালি

নওগাঁ জেলার হরিপুর ক্যানেলের পুন:খনন কাজের উদ্বোধন করেন ইএসডিওর নির্বাহী পরিচালক ড. জামান

নওগাঁ সংবাদদাতা / ২৪০ জন দেখেছে
আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২৬

নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার আমইড় ইউনিয়নে ১০ কিলোমিটার দীর্ঘ হরিপুর ক্যানেল পুনঃখনন কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড.মুহম্মদ শহীদ উজ জামান ক্যাপিস্টোন ফেলো এনডিসি।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (PKSF) এবং জিসিএফ (Green Climate Fund)-এর আর্থিক সহযোগিতায় বাস্তবায়িত ECCCP-DROUGHT Project-এর আওতায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রকল্পটি নওগাঁ জেলার খরা-প্রবণ এলাকায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পানি সংরক্ষণ, কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকার স্থিতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
চলমান প্রকল্প কার্যক্রম পরিদর্শনকালে তিনি এই ক্যানেল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন এবং স্থানীয় জনগণের অংশগ্রহণে জলসম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, টেকসই পানি ব্যবস্থাপনা ও জলবায়ু অভিযোজনমূলক উদ্যোগের মাধ্যমে খরা-প্রবণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় উপকারভোগী, জনপ্রতিনিধি, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং প্রকল্প সংশ্লিষ্ট উন্নয়ন কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এই পুনঃখনন কার্যক্রম সম্পন্ন হলে কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি, ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা হ্রাস, জলধারণ সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় পরিবেশগত ভারসাম্য রক্ষায় উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব পড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ