আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গৌরব:
ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান ক্যাপিস্টোন ফেলো এনডিসি International Association of Schools of Social Work (IASSW)-এর “Climate Justice and Eco-Social Transformation” Special Interest Group (SIG) Planning Group-এর Co-Convenor হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
এই আন্তর্জাতিক প্ল্যানিং গ্রুপে স্যারের সহকর্মী হিসেবে রয়েছেন সুইডেনের University of Gävle-এর Komalsingh Rambaree, ইকুয়েডরের Central University of Ecuador-এর Gabriela Duque, যুক্তরাষ্ট্রের Monmouth University-এর Golam Mathbor এবং ইকুয়েডরের ULEAM-এর Carmita Alvarez Santana
এই SIG-এর মাধ্যমে জলবায়ু পরিবর্তন, সামাজিক ন্যায়বিচার, ঝুঁকিপূর্ণ ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার এবং সামাজিক কর্মশিক্ষা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা, জ্ঞান বিনিময় ও পেশাগত সহযোগিতা জোরদার হবে।
ড.মুহম্মদ শহীদ উজ জামান স্যারের মতে “জলবায়ু সংকট কেবল একটি পরিবেশগত সমস্যা নয়; এটি সামাজিক ন্যায়বিচার, বৈষম্য, জীবিকা, মানব মর্যাদা ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকারের সঙ্গেও গভীরভাবে যুক্ত। এই বৈশ্বিক প্ল্যাটফর্মে বাংলাদেশের মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও Global South-এর বাস্তবতা তুলে ধরার সুযোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”
ইএসডিও মনে করে, এই সম্পৃক্ততা বাংলাদেশের তরুণ গবেষক, সমাজকর্ম পেশাজীবী ও একাডেমিক প্রতিষ্ঠানগুলোর জন্য আন্তর্জাতিক গবেষণা ও সহযোগিতার নতুন সুযোগ তৈরি করবে।
এমন অর্জনে তাকে অনেকেই অভিনন্দন জানিয়েছেন।